September 5, 2026, 9:18 pm
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মুন্সীগঞ্জের সিরাজদিখানে লিপি আক্তার (৩৫) নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (০৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিপি আক্তার মালবদিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী ও একই উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের নুরু শেখের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে বের হন লিপি আক্তার। তার সাত বছরের ছেলে মো. মুস্তাকিম ও তিন বছরের মেয়ে আয়েশা আক্তার মায়ের ঘরে আসতে দেরি দেখে দুইজনেই বের হয়ে লিপিকে খোঁজে। পরে তারা ঘরের বাইরেই মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। তাদের ডাক চিৎকার আশেপাশের লোকজন এসে মরদেহ দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, কী কারণে ওই গৃহবধূকে খুন করা হয়েছে তা জানার চেষ্টা চলছে। তবে ওই গৃহবধূর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

সিরাজদিখান থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বুধবার (০৬ নভেম্বর) দুপুর  ১২টার দিকে বলেন, নিহত ওই নারীর মরদেহ রাতে উদ্ধার করে সেটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরেরও প্রক্রিয়া চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page