September 6, 2026, 12:49 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও সুতা জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মুন্সীগঞ্জ জেলার পঞ্চসার ইউনিয়নের দয়াল বাজার এলাকায় গতরাত সাড়ে ১০টায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জাল তৈরী কারখানায় থেকে ১০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং কারেন্ট জাল তৈরীর সুতার ৬ হাজার ৬ শতটি  রিল জব্দ করা হয়েছে।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায় , গতকাল মঙ্গলবার রাতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মুন্সগীঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের  দয়াল বাজার এলাকায় একটি জাল তৈরীর অবৈধ  কারখানায় ভ্রাম্যমাণ  কোর্ট পরিচালনা করা হয় ।এ সময় কারখানা থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং  ৬ হাজার  ৬ শত টি কারেন্ট জাল তৈরীর রিল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।পরে এসব জব্দ জাল ও সূতা পুড়িয়ে বিনষ্ট করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা এ টি এম তৌফিক মাহমুদ বলেন , নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দয়ালবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কাউকে গ্রেফতার করা যায়নি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page