September 6, 2026, 4:56 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সীগঞ্জ সদরের রামপাল এলাকায় পাওনা টাকা চাওয়ায় লাঠি দিয়ে পিটিয়ে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (৬ অক্টোবর) সন্ধায় রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. খলিলুর রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল করিম ঢালী ওরফে টুনু ঢালী (৭০) মুন্সীগঞ্জ সদরের রামপাল এলাকার বাসিন্দা। ধলাগাঁও বাজারে তার মুদি দোকান রয়েছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সনেট হালদার ও তার চাচা মোশারফ হালদার আত্মগোপন করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, সদর এলাকার ধলাগাঁও বাজারের মুদি দোকানদার টুনু ঢালীর দোকান থেকে বাকীতে সাংসারিক সামগ্রী ক্রয় করতেন প্রতিবেশী মোশারফ হালদার। কিন্তু দীর্ঘদিন পাওনা টাকা পরিশোধ করেনি মোশারফ। গতকাল রোববার  পাওনা টাকার জন্য টুনু ঢালী মোশারফের বাড়িতে গিয়ে তাগাদা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মোশারফ, তার ভাতিজা সনেট হালদারসহ ৩-৪ জন মিলে তাদের বাড়ির ভিতরেই টুনু ঢালীকে লাঠি দিয়ে মারধর করে। এতে গুরুতর আহত হয়ে টুনু ঢালী খুড়িয়ে খুড়িয়ে নিজ বাড়িতে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্তরা পালিয়ে যান।

ওসি আরও বলেন, হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page