April 25, 2026, 5:27 pm
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে ভবনে রঙ করার সময় রশি ছিঁড়ে পড়ে ২ শ্রমিক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া এপিআই শিল্প পার্কের একমি ল্যাবরটরিজ লিমিডের ভবনের বাইরের অংশে রঙ করার সময় শনিবার সকালে প্রায় ৫০ ফুট ওপর থেকে রশি ছিঁড়ে নিচে পড়ে দুই রঙমিস্ত্রির নিহত হয়েছে।
নিহতরা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার সেনেরবাগ গ্রামের টোকন খানের ছেলে মো. শহীদ (২৭) ও একই গ্রামের আবুল মাতুব্বরের ছেলে আব্দুস সোবহান (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একমির প্লটের ভেতর ৫ তলা ইউটিলিটি ভবনের ৪র্থ তলায় রংয়ের কাজ করছিলেন তিনজন রঙমিস্ত্রি। তাদের মধ্যে দুইজন রশিতে ঝুলে রঙ করছিলেন অপরজন ভবনের ছাদ থেকে তাদের সহযোগিতা করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে রশি ছিঁড়ে দুই শ্রমিক নিচে পড়ে যায়। তাদের ভবেরচরস্থ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসব মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সটির জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরশাদ কবির বলেন, “সকাল ৯টার দিকে জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা করে দেখা যায় আরও আগেই মারা গেছেন।”
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোহেব জানান, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ দু’টি পুলিশের হেফাজতে এনে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রঙ করার সময় রশি ছিঁড়ে নিচে পড়ে ঘটনাস্থলেই তারা মারা গেছেন। বৃষ্টিতে ভিজে রশিটি দুর্বল হয়ে যায়। চেক না করেই তারা রঁশিতে ঝুলে রঙ করতে যায়।”
একমি কর্তৃপক্ষ জানায়, গত তিনমাস ধরে মাদারীপুরের শীবচরের শোলাপুরের ঠিকাদার ইদ্রিস মোল্লার অধীনে এই শ্রমিকরা কাজ করতেন। ভবনের কাজের জন্য একমি ল্যাবরটরিজ লিমিটেড  ঠিকাদার নিয়োগ করে। এই ঠিকাদারের তত্ত্বাবধানেই ভবনটিতে রঙয়ের কাজ চলছিল।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page