October 5, 2026, 3:20 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ শিক্ষকরাই শিক্ষার্থীদের অনুপ্রেরণার বাতিঘর : পুতিন সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও হামলা ; তেল সরবরাহ বন্ধ যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে ইরান ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে মাছের আড়ত থেকে ১৫ মণ জাটকাসহ ২ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবী বাজারে অভিযান চালিয়ে মাছের আড়ত থেকে ১৫ মণ জাটকা ও সাড়ে ৩ মণ পাঙাশের পোনা জব্দ করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে এ অভিযান চালানো হয়। এ সময় জাটকা বিক্রির অভিযোগে দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরভাটা গ্রামের আব্দুল মতিনের ছেলে মোহাম্মদ মাসুম ও আব্দুল মনামের ছেলে মোহাম্মদ আলী।

মুন্সীগঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুর রহমান ও মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিমের নেতৃত্বে শনিবার সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত বিভিন্ন মাছের দোকানে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যান জাটকা ব্যবসায়ীরা। এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা করা হবে। জব্দকৃত জাটকাগুলো মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি থেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হবে।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাজাহারুল ইসলাম জানান, রিকাবী বাজারের মৎস্য আড়তে অন্যান্য মাছের আড়ালে লুকিয়ে জাটকা বিক্রি হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করি। দুইজন আটক করি। জাটকা সংরক্ষণে নিয়মিত আমাদের অভিযান পরিচালিত হবে।

তিনি আরও বলেন, প্রতি বছরের ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৮ মাস ১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ ক্রয়-বিক্রয় মজুত এবং ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।



Our Like Page