September 28, 2026, 11:01 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে যাত্রীবেশে উঠে অটোরিকশা ছিনতাই ; গণপিটুনিতে একজন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর এলাকায় চালককে মারধর করে অটোরিকশা ছিনতাইকালে গণপিটুনিতে জহির (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৯ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই যুবকের। এর আগে, ভোরে অটোরিকশা ছিনতাই করতে গেলে স্থানীয়দের কাছে গণপিটুনির স্বীকার হন তিনি।

শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ জানান, ভোরে তন্তর এলাকায় স্থানীয় মহসিন মিয়ার (৪২) অটোরিকশাতে যাত্রীবেশে উঠেন ৪ জন। মাঝপথে মারধর করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যান একজন। এ সময় অটোচালকের চিৎকারে আশপাশের লোকজন বাকি ৩ জনকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত জহির (৩৫) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাসিন্দা। আহত দুইজন হলেন, মাদারীপুরের কালকিনী এলাকার জাফর (৩২) ও বরিশালের মুলাদি এলাকার আরিফ শিকদার (৩৩)। তারা সবাই দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভাড়া থাকতেন বলে জানিয়েছেন ওসি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

আজকের বাংলা তারিখ



Our Like Page