September 17, 2026, 8:22 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নূর মোহাম্মদ (৫০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে ঢাকার লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে  টংগিবাড়ী থানায় নিয়ে আসা হয়।

গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদ মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার আজিমপুরা গাজীবাড়ির মৃত আকবর আলীর ছেলে।

শুক্রবার (৪ আগস্ট) দুপুরে টংগিবাড়ী থানা পুলিশের এসআই আল মামুন বলেন, ২০২১ সালে মাদক মামলায় ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালত নূর মোহাম্মদকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে ঢাকায় আত্মগোপন করেছিলেন তিনি। তার নামে বিভিন্ন থানায় আরও ছয়টি মাদক মামলা রয়েছে। র‌্যাবের সহায়তায় ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে টংগিবাড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাজিব খান বলেন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে ‌‌।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page