November 20, 2026, 7:19 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের চাংগুরী গ্রামে সিঁধ কেটে ঘরে ঢুকে রমজান পাল (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়েছে। এলাকাবাসী তাকে উদ্ধার করে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

রমজান পাল চাংগুরী গ্রামের সুনিল পালের ছেলে।

জানা গেছে, শনিবার (২৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে রমজান পাল তার নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের সিঁধ কেটে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

আহত রমজান পাল বলেন, রাত ৩টার দিকে কে বা কারা আমার ঘরে সিঁধ কেটে ঢুকে আমাকে এলোপাতাড়ি কোপ শুরু করে। আমি হাত দিয়ে ফেরাতে গেলে হাতের বেশকিছু অংশ কেটে যায়। আমার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে অজ্ঞাত ব্যক্তিরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, সম্প্রতি আরও তিনবার আমার বাড়িতে রাতের আঁধারে কে বা কারা সিঁধ কাটে। আমি থানায় গিয়েও কোনো প্রতিকার পাইনি।

রমজান পালের স্ত্রী মিতালী ঘোষ বলেন, রাতে ঘরের সিঁধ কেটে ঘরে ঢুকলে আমি তাদের দেখে কে কে বললে তারা আমাকে ধমক দিয়ে আমার স্বামীকে এলোপাতাড়ি কোপাতে থাকে। আমাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে আমার স্বামীকে হাসপাতালে নিয়ে যায়। আমরা এখন আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছি।

প্রতিবেশী সাইফুল ইসলাম বলেন, রাত ৩টার দিকে চিৎকার শুনে এসে দেখি রমজান পালকে কারা যেন কুপিয়ে জখম করে চলে গেছে। এর আগেও তিনবার তার ঘরে সিঁধ কেটে তার ক্ষতি করার চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, একদিকে সাপের আতঙ্ক অন্যদিকে চোর-ডাকাতের। আমরা এলাকাবাসী এখন কোথায় যাব? আমরা অনেক আতঙ্কে আছি।

এ ব্যাপারে টংগিবাড়ী থানা পুলিশের ওসি মোল্লা সোহেব আলী বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page