October 6, 2026, 4:38 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে সৌদি প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুজিবুর রহমান (৪৫) নামে এক সৌদি আরব ফেরত প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলোর বালুচর ইউনিয়নের খাসকান্দি সরকারবাড়ির পিছনের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মুজিবুর রহমান একই ইউনিয়নে চর পানিয়া গ্রামের মৃত শহর আলীর ছেলে। তার মাথায় জখমের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বালুচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াসিম আহমেদ বলেন, নিহত মুজিবুর রহমান কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে এসেছেন। জায়গা-জমি নিয়ে তার সঙ্গে প্রতিবেশীদের বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনি বাড়িইে ছিল। পরে‌ সে বাড়ির পাশের আব্দুল্লাহপুর বাজারে যায়। রাতে আর বাড়ি ফেরেনি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেই। মরদেহের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি স্পষ্ট হত্যাকাণ্ড। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



Our Like Page