November 19, 2026, 7:13 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সীগঞ্জে স্ত্রী শাহনাজ পারভীনকে হত্যার দায়ে স্বামী মমিনুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহারাত আখতার ভূইয়ার আদালত এই রায় দেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্র পক্ষের কৌশলী অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী জানান, ২০১৯ সালের ২৫ এপ্রিল সিরাজদিখানে পারিবারিক কলহের জেরে স্ত্রী শাহনাজ পারভীনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামি মমিনুল। এ ঘটনার তিনদিন পর ২৮ এপ্রিল নিহতের ভাই সুলতান বেপারি বাদী হয়ে সিরাজদিখান থানায় মমিনুলকে প্রধান ও অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন।

ওই হত্যা মামলার সার্বিক বিচারকার্য শেষে আজ দুপুরে আদালত এই রায় দেন। তার নিজের ছেলে মেয়েসহ মোট ১৬ জন মামলায় স্বাক্ষী দেন। বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page