October 5, 2026, 11:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মুন্সীগঞ্জে বিয়ের মাত্র দুই মাস পর স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার খাসকান্দি এলাকায় বসতঘর থেকে রক্তাক্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে।

নিহতের নাম জিয়াসমিন আক্তার (২৫)। তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে ও এলাকার মোহাম্মদ শাহজালালের স্ত্রী।

স্থানীয়রা জানায়, হত্যাকারী শাহজালাল প্রায় দুই মাস আগে ওই নারীকে হঠাৎ বাড়িতে এনে তুলে সবাইকে তার স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয়। নিহত ওই নারী হিন্দু ধর্মালম্বী ছিলেন। পরে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেন বলেও জানা যায়।

মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভাররাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর হতে ঘাতক স্বামী পলাতক রয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘাতক স্বামীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পুলিশ নিহত নারীর মরদেহ স্বামীর বসতঘর থেকে উদ্ধার করে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে স্বামী শাহজালালই তাকে লাঠি দিয়ে আঘাত করে। মঙ্গলবার রাতে যেকোনো সময় কুপিয়ে হত্যা করেছে। স্ত্রী হত্যাকারী শাহজালাল এলাকার চিহ্নিত চোর ও ফৌজদারি মামলার আসামি। তিনি কিছুদিন আগে একটি ফৌজদারি মামলায় ৬ মাস সাজা ভোগ করেছে।



Our Like Page