September 7, 2026, 5:01 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সীগঞ্জে অটোরিকশা চালক আশরাফুল ইসলামকে হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বেগম খালেদা ইয়াসমিন উর্মি এ রায় দেন।

নিহত আশরাফুল ইসলাম শ্রীনগর থানার ছত্রভোগ গ্রামের বাসিন্দা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রুবেল (২৯), মো. রাজেন (২৫), হাসান সেখ (২২) ও আকরাম মোল্লা (২২)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শ্রীনগর উপজেলার বাঘরা গ্রামের অটো চালক আশরাফুল ইসলাম বাঘড়া গ্রামের শাহাদাত হোসেনের ইজি বাইক ভাড়া নিয়ে চালাতেন। তিনি ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে ইজি বাইক নিয়ে বের হন। পরে ওই দিন রাত পৌনে ৮টার দিকে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বটতলা এলাকায় তাকে স্থানীয়রা গলাকাটা অবস্থায় দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা মো. রফিকুল ইসলাম (৫৫) বাদী হয়ে লৌহজং থানায় মামলা দায়ের করেন।

পরে পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থলে আসামি রাজেনের একটি মোবাইল নম্বর পান। এর সূত্র ধরে বাকি আসামিদের গ্রেপ্তার করে। পরে ৪ জন আসামির তথ্যে পুলিশ আরও ৪ জনকে গ্রেপ্তার করেন এবং অটো বাইকটি উদ্ধার করা হয়। পরবর্তীতে এ মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

এ ব্যাপারে মামলার বাদি মো. রফিকুল ইসলাম বলেন, আমার ছেলে অটো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। তারে কিছুদিন হয়েছিল বিয়ে করিয়েছি। এর মধ্যে এ ঘটনা ঘটলো। আমার ৩ ছেলের মধ্যে ও সবার বড় ছিল।

এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page