October 9, 2026, 12:51 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

মুমিনের নামায আওলিয়াদের নামাযের সমতুল্য

হাদীস শরীফে বর্ণিত আছে, হযরত রসুলুল্ল­াহ (সঃ) ফরমাইয়াছেন ঃ তুমি যখন নামাযে দাঁড়াইবে তখন অন্তরে এইরুপ বাসনা করিবে যে, তুমি আল্লাহ তা’আলাকে দর্শন করিতেছ, যদি ইহা সম্ভব না হয় তবে ইহা ধারণা করিও যে, যদিও তুমি আল্লা­াহকে দর্শন লাভ করিতে পার না কিন্তু তিনি তোমাকে দর্শন করিতেছেন। সুতরাং অতি খেয়ালের সহিত ভয় ও ভক্তি সহকারে অত্যাধিক নম্রতা ও আদবের সহিত নামায আদায় করিবে। তুমি এটি ভাবিয়া দেখ, দুনিয়ার কোন মানুষ যখন কোন আমীর-ওমরা, বাদশাহ্ বা উচ্চ পদস্থ কোন সরকারী কর্মচারীর সম্মুখে দন্ডাযমান হয় তখন সে কতটুুকু হুশিয়ারের সহিত আদব ও বিনয়ের সহিত দন্ডায়মান হইয়া থাকে। আর তুমি যখন সমস্ত বাদশাহের বাদশা আল্ল­াহ পাকের সম্মুখে দন্ডায়মান হইতেছ, তখন তোমাকে কতখানি আদব, নম্রতা, ভয় ও ভক্তির সহিত দন্ডায়মান হওয়া দরকার।
আর যখন তুমি নামাযে দাঁড়াইবে তখন তোমার অন্তরে এইরুপ ধারণা করিবে যে, তোমার সম্মুখে বেহেশত এবং পায়ের তলায় দোযখ রহিয়াছে। আর তুমি দোযখের উপরে পুলসিরাতে দাঁড়াইয়া রহিয়াছ। সামান্য একটু অসাবধানতা বা অন্যমনস্ক হলেই পুলসিরাতের উপর হতে দোযখের মধ্যে পতিত হইয়া যাইবে। যদি এই প্রকার ভয়-ভীতি, বিনয় ও নম্রতার সহিত হুশিয়ারের সঙ্গে নামায আদায় করিতে সক্ষম হও, তবে তোমার এই নামায আল্ল­াহর দারবারে আওলিয়াগণের নামাযের সমতুল্য হিসাবে গণ্য হইবে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page