November 26, 2026, 12:02 pm
শিরোনামঃ
প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত ভারতের ওপর নজর রাখতে স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে পাকিস্তান ও চীন উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষমতা কেউ অস্বীকার করলেই যুদ্ধের হুমকি কিম জং উনের যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে : পোপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ বলেছেন, মুষ্টিমেয় স্বৈরশাসকের হাতে ক্ষমতা কুক্ষিগত হওয়ায় যুদ্ধের মাধ্যমে বিশ্ব ধ্বংসের মুখে পড়েছে। যুদ্ধের পেছনে বিলিয়ন ডলার ব্যয়কারী নেতাদের সমালোচনা করে তিনি পথ পরিবর্তনের আহ্বান জানান এবং নিজ স্বার্থে ধর্মীয় ভাষা ব্যবহারের নিন্দা করেন। গতকাল বৃহস্পতিবার ক্যামেরুনে দেওয়া এক বক্তব্যে তিনি এই নিন্দা জানান।

যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরতে ধর্মীয় ভাষার অপব্যবহারের কড়া সমালোচনা করেন পোপ। তিনি যুদ্ধের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা নেতাদের তীব্র সমালোচনা করে বলেছেন, বিশ্ব মুষ্টিমেয় স্বৈরশাসকের হাতে ধ্বংসের মুখে পড়েছে। প্রথম মার্কিন পোপ হিসেবে লিও সেই সব নেতাদেরও নিন্দা জানিয়েছেন, যারা যুদ্ধের যৌক্তিকতা দিতে ধর্মীয় ভাষা ব্যবহার করেন। ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলের সবচেয়ে বড় শহরে এক বৈঠকে তিনি পথ পরিবর্তনের জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

পোপ বলেন, ‘যুদ্ধের নায়করা এমন ভান করে, যেন তারা জানে না যে ধ্বংস করতে কেবল একটি মুহূর্ত লাগে, কিন্তু তা পুনরায় গড়ে তুলতে প্রায়ই একটি জীবনকালও যথেষ্ট নয়।’ তিনি আরো বলেন, ‘তারা এই সত্যটি এড়িয়ে যায় যে, হত্যা এবং ধ্বংসের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে, অথচ নিরাময়, শিক্ষা এবং পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সম্পদ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।’ এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধের নিন্দা করায় পোপ লিওর কড়া সমালোচনা করেন। পালটা পোপ বলেন, তিনি ট্রাম্পের প্রশাসনকে ভয় পান না। –

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page