April 15, 2026, 11:08 am
শিরোনামঃ
পটুয়াখালীতে সালিশে বিরোধিতার জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে : মোসাদ প্রধান মধ্যপ্রাচ্য সংকটের সামরিক সমাধান নেই : জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য সময় নেই যুক্তরাষ্ট্রের : জেলেনস্কি মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী মাদক ও মানব পাচার নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় উৎসবের পর বাংলা নববর্ষ বাঙালিদের সবচেয়ে বড় উৎসব : তথ্যমন্ত্রী রাজশাহীতে রাতে উচ্চশব্দে মোটরসাইকেল চালানোর জেরে সংঘর্ষে ৭ জন আহত
এইমাত্রপাওয়াঃ

মৃত স্বামীর সম্পদে দূদকের মামলায় আসামি খালেদা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে খালেদা আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মূলত তার স্বামী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী মো. আলমগীর সরদারের রেখে যাওয়া অবৈধ সম্পদে আসামি হয়েছেন খালেদা।

রোববার (৮ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুদকে দাখিল করা সম্পদ বিবরণী যাচাইকালে আসামি খালেদা আলমের নামে ১ কোটি ২৬ লাখ ১৯ হাজার ২৫২ টাকার স্থাবর ও ২১ লাখ ৭৯ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদসহ মোট ১ কোটি ৮০ লাখ ৭৩ হাজার ১০৬ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। যার মধ্যে পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ গ্রহণযোগ্য সম্পদ পাওয়া যায় ১ কোটি ২২ লাখ ৩৭ হাজার ৯৬১ টাকা। অর্থাৎ সম্পদের তথ্য গোপনসহ মোট ৫৮ লাখ ৫ হাজার ২৮০ টাকা জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ রয়েছে।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তার স্বামী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী মো. আলমগীর সরদার মৃত্যুবরণ করায় মামলায় আসামি করা হয়নি বলে জানা গেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page