October 9, 2026, 9:58 am
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ২০২৫-২৬ অর্থবছরের প্রনোদনা কর্মসূচীর আওতায় বোরো মৌসুমে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে সরকারের দেওয়া বীনামূল্যের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

২০ নভেম্বর বৃহস্পতিবার  মহেশপুর উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রনোদনা কর্মসূচীর আওতায় বোরো ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিমনার (ভূমি) ইশতিয়াক আহমেদ।

বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ নুর আলম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইমাম হোসেন জ্যোতি ও উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ফারুকুজ্জামান।

অনুষ্ঠানে উপজেলার ১ হাজার ৯৩০ কৃষকের মধ্যে ১৩০ জনকে ২ কেজি হারে বোরা হাইব্রীড ধানের বীজ ও ১ হাজার ৮শত জন কৃষককে ৫ কেজি হারে উপশী জাতের ধান বীজ এবং  ১০ কেজি হারে ডিএপি সার ও ১০ কেজি হারে এমওপি সার প্রদান করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page