April 1, 2026, 9:16 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

মেক্সিকোর উত্তরাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে ১০ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেক্সিকোর উত্তরাঞ্চলীয় বাজা ক্যালিফোর্নিয়া প্রদেশের বন্দুকধারীদের গুলিতে একটি মোটর রেসিং প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০ জন প্রতিযোগী নিহত হয়েছে।

স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী মেক্সিকোর উত্তরাঞ্চলীয় বাজা ক্যালিফোর্নিয়া প্রদেশের শহর এনসেনাডাতে এ ঘটনায় আহত হয়েছে ৯ জন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রবিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রতিযোগীরা একটি মোটর রেসিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য একটি হাইওয়ের পাশে গাড়ি পার্ক করে যখন দাঁড়িয়ে ছিলেন, তখন পিকআপ ট্রাকে আসা বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

এক বিবৃতিতে এনসেনাডার কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ১০ জন নিহত ও ৯ জন আহত হয়েছে।

বাজা ক্যালিফোর্নিয়া প্রদেশের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করতে এবং হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করতে একটি ‘বিশেষ তদন্ত দল’ গঠন করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page