October 9, 2026, 12:54 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

মেক্সিকোয় ইলেকট্রনিক সিগারেট বিক্রির করলেই শাস্তি আট বছরের কারাদণ্ড 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইলেকট্রনিক সিগারেট ও অনুরূপ পণ্য বিক্রির জন্য আট বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে বুধবার মেক্সিকোর কংগ্রেস একটি বিলের চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

মেক্সিকো সিটি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

মেক্সিকো এখন ভ্যাপিং সম্পর্কিত ফৌজদারি শাস্তি আরোপকারী কয়েকটি দেশের সঙ্গে যোগ দিতে প্রস্তুত।

ইলেকট্রনিক সিগারেট বা ভ্যাপ হল ধূমপানের একটি যন্ত্র। এতে একটি অ্যাটোমাইজার, ব্যাটারির মতো একটি শক্তির উৎস এবং কার্তুজ বা ট্যাঙ্কের মতো একটি পাত্র থাকে। ধোঁয়ার পরিবর্তে, ব্যবহারকারী বাষ্প যা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে, যাকে ভ্যাপিং বলা হয়।

প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের মোরেনা দলের সদস্যরা যুক্তি দেন,এই ব্যবস্থা তরুণদের স্বাস্থ্য রক্ষা করবে ও ডিভাইসগুলো নিরাপদ হিসাবে প্রচার করার অনুমতি দেয়ার আইনি ফাঁকগুলো বন্ধ করবে।

সিনেটের সভাপতি লরা ইটজেল কাস্টিলো বলেন, এই সংস্কারের মাধ্যমে, ‘ইলেকট্রনিক সিগারেট ও অন্যান্য অনুরূপ সিস্টেম বা ডিভাইস’ নিষিদ্ধ করা হয়েছে। দেশের কংগ্রেসের নিম্ন কক্ষে পাস হওয়ার একদিন পর, মেক্সিকোর সিনেট বুধবার ৬৭-৩৭ ভোটে আইনটি অনুমোদন করেছে। এটি এখন আইনে স্বাক্ষরের জন্য শাইনবাউমের ডেস্কে যাবে।

২০২৩ সালে ধূমপান সংক্রান্ত একটি সরকারি জরিপ অনুসারে, মেক্সিকোতে প্রায় ১৩২ মিলিয়ন জনসংখ্যার মধ্যে ভ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ২১ লাখ।

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page