October 9, 2026, 9:04 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মেট্রোরেলের ফলে গাড়ির পরিমাণ কমবে; সাশ্রয় হবে জ্বালানির

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকায় উদ্বোধন হওয়া মেট্রোরেল সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত। বৈদ্যুতিক ট্রেন হওয়ায় এটি পরিবেশের ক্ষতি করবে না। পাশাপাশি মেট্রোরেলের কারণে ঢাকায় জ্বালানিচালিত গাড়ির ব্যবহারও কমবে। জ্বালানির ব্যবহার কমলে পরিবেশ উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য দেন। মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে বুধবার উত্তরার দিয়াবাড়ী প্রান্তে সুধী সমাবেশে তিনি বক্তব্য দেন।

ডিএমটিসিএল এমডি বলেন, ‘মেট্রোরেলে প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী চলাচল করতে পারবে। সেই হিসাবে প্রতিদিন ৫ লাখ যাত্রী চলাচল করতে পারবে। ২০২৩ সালের ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালুর পরিকল্পনা রয়েছে।’

রাজধানীতে আরও তিনটি মেট্রোরেলের নির্মাণকাজ বাস্তবায়নাধীন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এমআরটি লাইন-১ হচ্ছে বাংলাদেশের প্রথম পাতাল মেট্রোরেল। আগামী জানুয়ারিতে প্রধানমন্ত্রী এ লাইনের নির্মাণকাজ উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।’

এর আগে বেলা ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। এসসময় সরকারপ্রধানের সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। পরে সরকারপ্রধান সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

সুধী সমাবেশে অন্যদের মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাপান রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, জাপানের উন্নয়ন সংস্থা জাইকার বাংলাদেশ প্রতিনিধি ইচিগুচি তামোহিদে।

প্রসঙ্গত, মেট্রোরেল নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা। বাকি ১৯ হাজার ৭১৮ কোটি টাকা জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) থেকে ঋণ নেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page