April 1, 2026, 7:35 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

মেট্রোরেলে ঢিল ছুড়েছে এমন একাধিক ভবন চিহ্নিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেট্রোরেলকে উদ্দেশ করে ঢিল ছোড়া হতে পারে এমন একাধিক ভবন চিহ্নিত করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে এবং এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। শনিবার (৬ মে) বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এম এ এন সিদ্দিক বলেন, রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়ার মাঝামাঝি পূর্ব অংশে চলাচলরত মেট্রোরেলকে উদ্দেশ করে ঢিল ছোড়া হয়েছে। তার আশপাশে তিন থেকে চারটি ভবন সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। তবে কোন ভবন থেকে ঢিল ছোঁড়া হয়েছে এ বিষয়টি এখনও স্পষ্ট নয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মেট্রোরেল-২০১৫ আইনে। ঢিল ছোঁড়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত কাঁচ মেরামত করতে ১০ লাখ টাকা খরচ হয়েছে।

এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, যে ভবন থেকে মেট্রোরেলের দিকে ঢিল ছোঁড়া হয়েছে তা শনাক্তে আমরা কাজ করছি। কোন ভবন এবং কোন ব্যক্তি কী উদ্দেশ্যে ঢিল ছুড়েছে তা শনাক্তে তদন্ত চলমান রয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page