November 20, 2026, 3:31 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

মেট্রোরেলে ঢিল ছোড়ায় ১০ লাখ টাকার ক্ষতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেট্রোরেলের একটি কোচ আগারগাঁও থেকে উত্তরা-উত্তর স্টেশনে যাওয়ার পথে রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। রবিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনায় মেট্রোরেলের প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় মেট্রোরেল আইন-২০১৫ এর ৩৫ ও ৪৩ ধারাসহ দণ্ডবিধি ৪২৭ ধারায় মামলা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

সোমবার (১ মে) রাতে রাজধানীর কাফরুল থানায় মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় মেট্রোরেলের লাইন অপারেশন শাখার সহকারী ব্যবস্থাপক সামিউল কাদের বাদী হয়ে একটি মামলা করেন। এতে একাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এতে মেট্রোরেলের প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

পুলিশ বলছে, ঢিল ছোড়ার ঘটনায় জড়িতদের ধর‍তে পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি), র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) আরও কয়েকটি ইউনিট কাজ করছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ওই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেছে কি না, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। তবে জড়িতদের খুঁজে বের করতে আমাদের একাধিক টিম কাজ করছে।

ঘটনাস্থলের পাশে বহুতল ভবন রয়েছে। পূর্বপাশের কোনও ভবন বা ছাদ থেকে কোনও দুর্বৃত্ত ঢিল ছুড়ে থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক সাংবাদিকদের বলেছেন, ‘একটি চক্র তৈরি হয়েছে, যারা মেট্রোরেলে ঢিল ছোড়ে। এমন ঘটনা প্রায়শই ঘটছে। আমরাও দুষ্কৃতকারীদের খুঁজছি, তারা সবাই এখন বাড়িছাড়া। তাদের আমরা এমন শাস্তি দেবো, ভবিষ্যতে যেন মেট্রোরেলে কেউ এমন ঘটনা ঘটাতে না পারে।’

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page