October 9, 2026, 9:48 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মেট্রোরেলে প্রথম জরিমানা গুনলেন ঢাকা কলেজের শিক্ষার্থী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাধারণ যাত্রীদের জন্য মেট্রোরেলের গেট খুলে দেওয়া হয়েছে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)। দেশের ইতিহাসে প্রথবারের মতো মেট্রোরেল, এ নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই মানুষের মধ্যে। তবে এ দিন বিপত্তিও ঘটেছে। মেট্রোরেল চালুর পর প্রথম জরিমানার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মেট্রোরেল সূত্রে জানা যায়, জরিমানা দেওয়া ব্যক্তির নাম ইমরান হোসেন, তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী বলে জানান।

বৃহস্পতিবার মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আঁগারগাও স্টেশন পর্যন্ত ভ্রমণ শেষে তিনি এ জরিমানার মুখে পড়েন বলে জানান। তার দাবি- মেট্রোরেলে একক যাত্রার কার্ড হারিয়ে যাওয়ায় তাকে ১০০ টাকা জরিমানা করা হয়।

ইমরান হোসেন সংবাদ মাধ্যমকে জানান, উত্তরা উত্তর স্টেশন থেকে টিকিট কেটে তিনি মেট্রোরেলে চড়েন। আঁগারগাও স্টেশনে পৌঁছে দেখেন তিনি টিকিট হারিয়ে ফেলেছেন। টিকিট ছাড়া বের হওয়ার চেষ্টা করলে গেটে আটকা পড়েন তিনি। পরে এমআরটি কর্মকর্তারা তাকে ১০০ টাকা জরিমানা করেন।

তিনি জানান, জরিমানার ১০০ টাকার মধ্যে ৬০ টাকা ভাড়া আর বাকি ৪০ টাকা কার্ডের মূল্য রাখা হয়েছে।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেনারেল ম্যানেজার (অপারেশন) ইফতেখার হোসাইন সংবাদ মাধ্যমকে বলেন, টিকিট না থাকলে কিংবা টিকিট হারিয়ে ফেললে তাকে অবৈধ যাত্রী হিসেবেই ধরে নেওয়া হবে।

এছাড়া এমআরটি পাস কার্ড কেউ হারিয়ে ফেললে পুনরায় কার্ডের জামানত হিসেবে ২০০ টাকা দিয়ে নতুন কার্ড নিতে পারবেন। তখন আগের রিচার্জকৃত টাকাও কার্ডের ব্যালেন্সে যোগ হয়ে যাবে।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page