October 30, 2026, 10:52 pm
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

মেট্রোরেল স্টেশন কেন্দ্রীক যোগাযোগ উন্নয়নে ডিএনসিসি’কে অর্থায়নে বিশ্বব্যাংকের আশ্বাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানী ঢাকার মেট্রোরেল কেন্দ্রীক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খালের পাশে ওয়াকওয়ে তৈরি এবং ইলেকট্রিক বাস ক্রয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে অর্থায়নের আশ্বাস দিয়েছে বিশ্ব ব্যাংক।
যাত্রী ও পথচারীদের চলাচলের সুবিধায় (ডিএনসিসি’র আওতায় থাকা মিরপুর-১২ থেকে বাংলামোটর পর্যন্ত মেট্রো রেলের প্রতিটি স্টেশনকে সমন্বিত যোগাযোগ কেন্দ্র বানাতে ‘ইন্টিগ্রেট করিডোরস ম্যানেজমেন্ট (আইসিএম)’ শীর্ষক প্রকল্পের আওতায় কাজ করবে বিশ্ব ব্যাংক।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুর দেড়টায় বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বিশ্বব্যাংকের অবকাঠামো বিষয়ক ভাইস প্রেসিডেন্ট গুয়াংজে চেন এর সাথে বৈঠক করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
প্রজেক্ট সম্পর্কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিনিধি দলে থাকা উত্তর সিটির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, ‘আমাদের মেট্রো রেলের নিচের রাস্তার উন্নয়ন হলেও স্টেশনের সাথে সংযোগ সড়কগুলো দিয়ে আসা-যাওয়া এখনো তেমন ভালো কোন ব্যবস্থা নেই। কিন্তু, পৃথিবীর উন্নত শহরে মেট্রো স্টেশনে যাত্রীদের আসা-যাওয়ায় সমন্বিত করিডোর ব্যবস্থাপনা থাকে। সেই আদলে ঢাকার মেট্রো স্টেশন গুলোকে বহুমুখী যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এ প্রকল্পে আর্থিক সহযোগিতা করতে সম্মত হয়েছে বিশ্ব ব্যাংক। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে আর্থিক সহযোগিতার বিষয়টি বিশ্বব্যাংকের বোর্ডে অনুমোদনের কথা রয়েছে। এতে প্রায় ১৫ কোটি মার্কিন ডলার সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক।’
এদিকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সকালে বিশ্ব ব্যাংক আয়োজিত ট্রান্সফরমিং ট্রান্সপোর্টেশন-২০২৩ সম্মেলনে ঢাকার বাস্তবতায় আগামীর গণপরিবহন নিয়ে বক্তব্য রাখবেন মেয়র আতিকুল ইসলাম। এতে বিভিন্ন দেশের বিভিন্ন শহরের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের অভিজ্ঞতা বিনিময়সহ আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে মতামত রাখবেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক এর  ট্রান্সফর্মিং ট্রান্সপোর্টেশন এর ২০ তম সম্মেলন উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের নেতৃত্বে একটি দল ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page