September 11, 2026, 5:53 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরে আওয়ামী লীগ নেতার বাড়ির সামনে বোমা সদৃশ্যবস্তু ও চিরকুট উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদের বাড়ির প্রবেশপথে একটি বোমা সদৃশ্যবস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ জুন) সকালে বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন আব্দুর রশিদ। পরে পুলিশ এসে বস্তুতি উদ্ধার করে।

পুলিশ জানায়, যে চিরকুটটি উদ্ধার হয়েছে তাতে লেখা- ‘রশিদ তোরে বলেছিলাম তোর ছেলে স্কুলে যেন না যায়? তোর ছেলে বাহির হলে… এখন রেখে গেলাম, এরপর উড়িয়ে দেবো?’

আব্দুর রশিদ গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের নয়ন আলীর ছেলে। তিনি বামুন্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

তিনি জানান, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী চক্র তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তার বাড়ির সামনে এ ধরনের ভয়ংকর বস্তু রেখে আতঙ্ক ছড়ানো হয়েছে বলে তিনি আশঙ্কা করছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে বামন্দী ক্যাম্প পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে বোমা সদৃশ্য বস্তু ও একটি হুমকি চিরকুট উদ্ধার করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page