September 7, 2026, 6:19 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরে বাসের ধাক্কায় নিহত ১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় মোকারম হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেল চালক মোতালেব হোসেন সাগর (৩৩)।

শুক্রবার সকাল ১০ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার তেরাইল বাজারের অদূরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোকারম হোসেন কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বনগ্রামের সজিবুর রহমানের ছেলে ও মোটরসাইকেল চালক মোতালেব হোসেন সাগর রাজশাহী জেলার বাঘা উপজেলার বাসিন্দা।

বামন্দী ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইছাহাক আলী বলেন,বামন্দী গামী একটি মোটরসাইকেলকে পিছন থেকে যাত্রীবাহি একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে মোকারম হোসেন নামের একজন নিহত ও একজন আহত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও আহত মোতালেব হোসেন সাগরকে চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, মোকারম হোসেন ও মোতালেব হোসেন সাগর একটি বিক্রয় কোম্পানীর প্রতিনিধি। তারা প্রতিদিনের ন্যায় ঘটনার দিন বামন্দী এলাকায় বিভিন্ন দোকানে মালামাল অর্ডার নেওয়ার জন্য যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম বলেন,দুর্ঘটনাস্থলটি ভাঙ্গাচোরা ছিলো। ভাঙ্গাচোরা সড়কের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। সড়কের প্রতিটি স্থান মরন ফাঁদে পরিণত হয়েছে। প্রাথমিক সংস্কার না করলে আবারো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, চালক ও তার সহকারী পালিয়ে গেলেও বাসটি স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে। নিহত ও আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page