September 27, 2026, 11:28 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর অনুকূলে বরাদ্দ দেয়া ত্রাণের মালামাল উদ্ধার করেছে যৌথবাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মেহেরপুর জেলা শহরের কাশ্যাপ পাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের অনুকুলে বরাদ্দ দেয়া সরকারি ত্রাণের মালামাল উদ্ধার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলা ভূমি কমিশনারের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল কাশ্যপ পাড়ার সুরমান আলীর বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে হুইল চেয়ার, খেলার সামগ্রী, টেলিভিশন, কাপড়সহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। মালামালগুলো মেহেরপুর সদর থানা হেফাজতে রাখা হয়েছে।
বাড়ির মালিক সুরমান আলী জানান, সাবেক জনপ্রশাসন মন্ত্রীর আতী¥য় দোলন দর্জী মাসিক ৬ হাজার টাকা হিসেবে তার বাড়ির নিচতলা ভাড়া নেন। সেখানে প্রায় একবছর ধরে মন্ত্রীর বিভিন্ন মালামাল রেখে আসছেন।
মেহেরপুর সদর উপজেলা ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সুরমান আলীর বাড়িতে সরকারি ত্রাণের মালামাল রাখা আছে। খবর পেয়ে অভিযান চালিয়ে সরকারি ত্রাণের বিভিন্ন মালামাল উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মালামালগুলো জব্দ করেছি। কাগজপত্র যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page