October 5, 2026, 12:42 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেহেরপুরে স্ত্রী ছালেহা খাতুনকে (৫৮) কুপিয়ে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্বামী এলাহী বক্স (৬২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ মে) সকাল ছয়টার দিকে সদর উপজেলার গোভিপ্রর গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

ছালেহা খাতুনের বড় মেয়ে হালিমা খাতুন (৩৯) বলেন, সকালে উচ্চ স্বরে চিৎকার শুনে বাবা-মায়ের ঘরের সামনে গিয়ে দেখি বাবা মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে বসে আছে। রক্ত গাড়িয়ে গড়িয়ে পড়ছে। তাৎক্ষনিক অনেক লোকজন জড় হয়ে যায়। পরে পুলিশ এসে বাবাকে গ্রেফতার করে নিয়ে যায়। মায়ের লাশ উদ্ধার করে মর্গে নিয়ে গেছে।

গ্রেফতারের সময় এলাহী বক্সকে বলেন, ‘আমার পারিবারিক জীবন অসহ্য হয়ে গিয়েছিলো। নানা রকম সমস্যার করণে উত্তেজিত হয়ে মাথা ঠিক রাখতে পারিনি। তাই এই অপরাধ করে ফেলেছি। আমাকে নিয়ে চলেন, ডিসি সাহেবকে বলে আমাকেও গুলি করে হত্যা করেন।’

মেহেরপুর সদর থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক সমস্যার কারণে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page