April 5, 2026, 11:31 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরে ৫ টাকায় সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন পোশাক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈদ উপলক্ষে মেহেরপুরে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ভাবনা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মাত্র পাঁচ টাকার বিনিময় শিশুদের হাতে তুলে দেওয়া হয় পছন্দের পোশাক ও খাদ্যসামগ্রী।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাকরি করা মেহেরপুরের শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু। সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে আসছে।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে মেহেরপুর শহরের পৌর কমিউনিটি সেন্টারে দেড়শ পথশিশু তাদের পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আল মামুন। অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক এহসান মজিদ মুস্তাফা, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আসাদুল্লাহ আল গালিব।

মাত্র পাঁচ টাকার বিনিময়ে নতুন পোশাক পেয়ে খুশি সুবিধাবঞ্চিত শিশুরা। শুধু পোশাকই নয়, তাদের হত রাঙিয়ে দেওয়া হয় মেহেদির রঙে। ছিল শিশুদের জন্য নানা ধরনের খাবার ও প্রতিযোগিতার আয়োজন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page