April 10, 2026, 4:58 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুর সীমান্ত থেকে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক:  মেহেরপুরের কুতুবপুর সীমান্ত থেকে ইকবাল হোসেন (৪৫) নামের এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ভারতীয় সীমানায় অনুপ্রবেশের দায়ে তাকে ধরে নিয়ে যায় ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা। ইকবাল হোসেন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের মৃত জারাফত মন্ডল।

ইকবালের স্ত্রী জানান, দুপুরে মাঠে ধান লাগানোর কাজ করে বাড়িতে আসে। খাওয়া-ধাওয়া শেষে গরুর জন্য ঘাস কাটতে যায়। একপর্যায়ে তিনি ভারতীয় সীমানার মধ্যে ঢুকে পড়েন। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে আটক করে বেধড়ক মারধর করে নিয়ে যায়। এখন পর্যন্ত তাকে ফেরত দেয়নি বিএসএফ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় সীমানায় অনুপ্রবেশের দায়ে তাকে ধরে মারতে মারতে বিএসএফ ক্যাম্পে নিয়ে গেছে। বিজিবি পতাকা বৈঠকের ডাক দিলেও বিএসএফ তাতে সাড়া দেয়নি। শুক্রবার (২২ আগস্ট) সকালে পতাকা বৈঠক হলে ইকবালকে ফেরতের আশা করছেন স্থানীয়রা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page