March 9, 2026, 3:08 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের উদ্যোগে ১৭০ পরিবারের মাঝে ইফতার ও রোজার খাদ্যসামগ্রী বিতরণ ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে : প্রধানমন্ত্রী ঈদ ও স্বাধীনতা দিবসের আলোকসজ্জা বাতিল করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্য মন্ত্রী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন মঞ্জুর আড়াই লাখ টন এলএনজিসহ চট্টগ্রাম বন্দরে ১৫ জাহাজ কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

মে দিবসে রাজধানীতে শ্রমিক জোটের সমাবেশ ও লাল পতাকা মিছিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মহান মে দিবস উপলক্ষে সোমবার (১ মে) সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্ত্বরে জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বিভিন্ন শিল্প কলকারখানা-শিল্পাঞ্চল এবং গার্মেন্টস শ্রমিক জোট, পুস্তক বাঁধাই শ্রমিক জোট, বাংলাদেশ পরিবহন হকার্স জোট, নির্মাণ শ্রমিক জোটসহ বিভিন্ন ইউনিয়ন ও ক্রাফ ফেডারেশনের হাজার হাজার শ্রমিক যোগদান করেন। সমাবেশ শেষে শ্রমিকরা লাল পতাকা মিছিল করে নগরীর বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন, তোপখানা এলাকা প্রদক্ষিণ করে।

প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু এমপি শ্রমিক-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যে কোনো পরিস্থিতিতে শ্রমিকদের নিজস্ব দাবি আদায় এবং ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতার বাইরে রাখার লড়াই জারি রাখতে হবে। ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি শ্রমিক ঐক্যের শত্রু, নারী শ্রমিকের শত্রু, দেশের শত্রু।’

ইনু বাজার দরের সঙ্গে মিলিয়ে শ্রমিকদের জন্য ন্যূনতম জাতীয় মজুরী ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘ট্রেড ইউনিয়ন অধিকার শ্রমিকের অলংখনীয় মানবাধিকার। কোনো অজুহাতেই ট্রেড ইউনিয়ন অধিকার খর্ব করা যাবে না। তিনি শ্রমিক-কর্মচারীদের জন্য কলকারখানা ও শিল্পাঞ্চলে রেশনিং ব্যবস্থা চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।’

জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি মহান মে দিবস উপলক্ষে শ্রমিক-কর্মচারী-শ্রমজীবী-কর্মজীবী-মেহনতি মানুষদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘শ্রমিক ঐক্য এবং ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনই অধিকার প্রতিষ্ঠা ও রক্ষার একমাত্র পথ। রাজনৈতিক ডামাডোলে শ্রমিকের দাবি যেন হারিয়ে না যায় তার জন্য শ্রমিকদের সজাগ থাকতে হবে। উন্নয়নশীল দেশে, মধ্যম আয়ের দেশে শ্রমিকদের জন্য ২০ বা ২৩ হাজার টাকা ন্যূনতম মজুরি খুবই সামান্য বিষয়। তিনি ন্যূনতম জাতীয় মজুরির দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।’

জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, বিশেষ অতিথি হিসাবে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বক্তব্য রাখেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রীনা এমপি, জাসদের সহ-সভাপতি মীর হোসাইন আখতার, নুরুল আখতার, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, বাংলাদেশ ছাত্রলীগ (ননী-মাসুদ) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর আন্তর্জাতিক সম্পাদক মনিরুল কবির মিলন, জাতীয় নির্মাণ শ্রমিক জোটের সাধারণ সম্পাদক পারুল মজুমদার, গার্মেন্টস শ্রমিক জোটের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পুস্তক বাঁধাই শ্রমিক জোটের সভাপতি মনির হোসেন, বাংলাদেশ পরিবহণ হকার্স জোটের সভাপতি মোহাম্মদ আলী, শ্রমিক নেতা শেখ শাহনাজ, শিরিন সিকদার প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page