April 5, 2026, 10:50 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

‘মোখা’র প্রভাব কেটে যাওয়ায় চাঁদপুর থেকে সব ধরনের লঞ্চ চলাচল শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বঙ্গোপসাগরে ঘূর্র্ণিঝড় মোখা বাংলাদেশ অতিক্রম করে যাওয়া এবং আবহাওয়া সংক্রান্ত প্রতিকূল পরিস্থিতি পূর্বের তুলনায় স্বাভাবিক হওয়ায় প্রায় ৬০ঘন্টা পরে চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-নারায়নগঞ্জসহ অন্যান্য রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে।
সোমবার  বিআডাবি¬উটিএ চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা শাহাদাত হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হওয়ার পর চাঁদপুর ঘাটে মাইকিং করে ঘোষণা হচ্ছে। বিষয়টি লঞ্চ মালিক পক্ষকেও জানানো হয়েছে।
সোমবার ১১টায় লঞ্চঘাটে গিয়ে দেখাগেছে, লঞ্চ চলাচলের ঘোষণা করা হলেও ঘাটে যাত্রী সংখ্যা কম। লঞ্চগুলো সিডিউল ঠিক নেই। ঘাটে এমভি আব এ জম জম-১, এমভি সোনার তরী-৩, এমভি সোনার তরী-৪ অবস্থান করছে। পর্যায়ক্রমে সিডিউলের লঞ্চগুলো ঘাটে আসছে।
ঘাটে দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক আবদুর রহমান জানান, যাত্রী আসলে চলাচলে কোন সমস্যা হবে না। কারণ একাধিক লঞ্চ ঘাটে অবস্থান করছে। সকাল ১১টায় আব এ জম জম-১ লঞ্চটি সদর ঘাটের উদ্দেশ্যে চাঁদপুর থেকে ছেড়ে যায়।
এর আগে ঘূুর্ণিঝড় মোখার প্রভাব থাকায় গত শুক্রবার রাত সোয়া ১০টায় চাঁদপুর থেকে সব রুটের লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে আজ সোমবার ভোর ৬টা থেকে চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিআইডাব্লিউটিসি হরিণা ফেরিঘাটের সহকারী মহা-ব্যবস্থাপক (চলতি দায়িত্ব) ফয়সাল আলম চৌধুরী।

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page