October 10, 2026, 3:37 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের দায়িত্ব গ্রহণ করেছেন ছেলে আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তবে ক্ষমতা গ্রহণের পর থেকে রহস্যজনকভাবে তিনি জনসমক্ষে আসছেন না। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে মোজতবা খামেনির শারীরিক অবস্থা এবং তার ঘিরে থাকা নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত মোজতবা খামেনির কোনো অডিও বা ভিডিও বার্তা প্রকাশ করা হয়নি। তার সব নির্দেশনা কেবল সোশ্যাল মিডিয়া পোস্ট বা রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করে শোনানো হচ্ছে।

সূত্রের দাবি, নিজেকে কোনোভাবেই ‘দুর্বল’ হিসেবে তুলে ধরতে চান না বলেই তিনি সচেতনভাবে জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন।

ইসরায়েলি গুপ্তহত্যার আশঙ্কায় মোজতবা খামেনির নিরাপত্তা এখন সর্বোচ্চ পর্যায়ে। এমনকি বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার বা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও দেখা করছেন না তার সঙ্গে।

প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা ট্র্যাকিং এড়াতে ব্যবহৃত হচ্ছে আদিম পদ্ধতি। হাতে লিখে খামে সিলগালা করে বিশ্বস্ত বাহকের মাধ্যমে পাঠানো হয়। মোটরসাইকেল বা সাধারণ গাড়িতে করে বাহকরা গোপন পথে তার গোপন আস্তানায় পৌঁছান।

নিউইয়র্ক টাইমস দাবি করেছে, ফেব্রুয়ারির ওই হামলায় মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছিলেন। তার মুখে আঘাত লাগায় প্লাস্টিক সার্জারির করতে হয়েছে এবং ঠোঁটে আঘাতের কারণে কথা বলতে সমস্যা হচ্ছে।

এছাড়া তার একটি পায়ে তিনটি অস্ত্রোপচার হয়েছে এবং বর্তমানে তিনি কৃত্রিম পা লাগানোর অপেক্ষায় আছেন। তবে তিনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ ও সক্রিয় রয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

মোজতবা খামেনির চিকিৎসার বিষয়টি অত্যন্ত গোপনীয়তার সাথে দেখা হচ্ছে। হৃদরোগ বিশেষজ্ঞ ও ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং স্বাস্থ্যমন্ত্রী সরাসরি তার সেবাশুশ্রুষায় নিয়োজিত রয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসকদের একটি বড় দলের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন।

এদিকে মোজতবা খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে এসব দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করা হয়েছে। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জাতীয় ঐক্য ও নিরাপত্তা বিঘ্নিত করতেই এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page