March 15, 2026, 3:14 pm
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

মোসাদের আরও ৬ গুপ্তচর আটক করলো ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের হামাদান প্রদেশে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের ছয় সদস্যকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (২৪ জুন) রাজান, নাহাভান্দ ও হামাদান শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রতিবেদনে বলা হয়, আটককৃতরা মোসাদের পক্ষে কাজ করছিল এবং সাইবার কার্যক্রম ও অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে ইরানের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা।

তবে, ইরানি গোয়েন্দা সংস্থার তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে তাদের এসব ষড়যন্ত্র ব্যর্থ হয়।

এর আগে, গত শুক্রবার (২০ জুন) ইরান আরও ৫৪ জনকে গ্রেপ্তার করে, যাদের মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তারা দেশের অভ্যন্তরে রাষ্ট্রবিরোধী তৎপরতা, গুজব ছড়ানো এবং সামাজিক অস্থিরতা তৈরির মতো অপরাধে অভিযুক্ত।

ইরান দীর্ঘদিন ধরেই ইসরাইলের সঙ্গে ছায়াযুদ্ধে লিপ্ত, যেখানে বহু অভিযুক্তকে পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এ ধরনের অভিযান ইরানের পক্ষ থেকে নিয়মিত চালানো হচ্ছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page