August 2, 2026, 1:10 pm
শিরোনামঃ
রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গার পর সেনা মোতায়েন মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ আগামী নির্বাচনে চতুর্থবারের মতো জয়ী হওয়ার দৌড়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা  সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক
এইমাত্রপাওয়াঃ

মৌলভীবাজারের অপহৃত কিশোরী ১৩ দিন পর বাগেরহাট থেকে উদ্ধার ; অপহরণকারী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মৌলভীবাজারের রাজনগর থেকে অপহৃত এক কিশোরীকে অপহরণের ১৩ দিন পর উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে বাগেরহাট থেকে থেকে তাকে উদ্ধার করা হয়।

রাজনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি বিণয় ভূষণ রায় জানান, ১৫ জুলাই ১৭ বছরের এক কিশোরী রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের মহলাল গ্রাম থেকে অপহৃত হয়। ওই ঘটনায় রাজনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সওকত মাসুদ ভূইয়া ও এসআই সুলেমান আহমদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম বুধবার অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় মাদারিপুর জেলার শিবচর থানার কুতুবপুর গ্রাম থেকে অপহরণ মামলার আসামি আলেক মিয়া (২৫) গ্রেপ্তার করেন। সে কমলগঞ্জ উপজেলার প্রতাপি গ্রামের তালেব মিয়ার পুত্র। এসময় তার দেওয়া তথ্য মতে বাগেরহাট থেকে অপহৃতা কিশোরীকে উদ্ধার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তারকৃত অপহরণকারীকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page