October 9, 2026, 11:36 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দরিদ্র পীড়িতদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রীমঙ্গলের দুই হাজারের বেশি দরিদ্র পীড়িত রোগীর মধ্যে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ সেবা প্রদান করা হয়েছে। এই কার্যক্রম উদ্বোধন করেন খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।

আজ (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টায় শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে অবস্থিত ‘দি বাডস্ রেসিডেনশিয়াল মডেল স্কুল এন্ড কলেজ’ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশে স্বনামধন্য বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা ও ঔষধ সেবা কার্যক্রম পরিচালিত হয়।

ঢাকা ও সিলেটের বিভিন্ন নামকরা হাসপাতালের শিশুরোগ, স্ত্রীরোগ ও প্রসূতি, চর্ম ও যৌন, গ্যাস্ট্রোএন্টেরোলজি, ইউরোলজি, অর্থোপেডিক্স, জেনারেল প্র্যাকটিশনার, মেডিসিন, নাক-কান-গলা, নিউরোলজি বিভাগের ৩৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক এই মহতী কার্যক্রমে চিকিৎসাসেবায় অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খান।

২০০১ সালে প্রতিষ্ঠিত সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page