August 8, 2026, 6:45 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

মৌলভীবাজারে কারাগারে আসামির সঙ্গে বাদীর বিয়ে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মৌলভীবাজার জেলা কারাগারে নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামির সঙ্গে উচ্চ আদালতের নির্দেশে বাদীর বিয়ে সম্পন্ন হয়েছে।

বুধবার (২০ মার্চ) দুপুরে মৌলভীবাজার জেলা কারাগারে তাদের নিজস্ব ধর্মীয় বিধান অনুযায়ী আসামি আশিষ বাউরী (৩৫) এবং বাদী কুঞ্জুমালের (২৫) বিয়ে সম্পন্ন হয়। ধর্মীয় রীতি অনুযায়ী একজন পুরোহিত তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার শাওন মজুমদার উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মুজিবুর রহমান মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

আসামি আশিষ বাউরী মৌলভীবাজারের রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর চা বাগানের সদানন্দ বাউরীর ছেলে। পাত্রী কুঞ্জুমাল একই ইউনিয়নের মৃত মনীষা মালের মেয়ে।

জানা যায়, আশিষ ২০২৩ সালের ১১ আগস্ট রাজনগর উপজেলার ইন্দানগর চা বাগানে কুঞ্জুমালকে ধর্ষণ করেন। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ওই দিন তাকে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়।

এদিকে ইতোমধ্যেই ভুক্তভোগী কিশোরী গর্ভবতী হয়ে সন্তান প্রসব করেন। বর্তমানে তার তিন মাসের একটি সন্তান রয়েছে। এমন পরিস্থিতিতে উচ্চ আদালত তাদের বিয়ের নির্দেশ দেন।

আসামির পরিবার জানান, আদালতের নির্দেশে এই বিয়েটি সম্পন্ন হয়েছে। আদালত বলেছেন, বিয়ের শর্তে এবং বিয়ের বৈধ প্রমাণাদি আদালতে দাখিলের পর আসামি আশিষ বাউরীকে জামিন দেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page