September 7, 2026, 12:57 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মৌলভীবাজারে জমি নিয়ে ২ ভাইয়ের সংঘর্ষ ; গুলিবিদ্ধসহ আহত ২০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   মৌলভীবাজার সদরে জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার গোরারাই বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হলিমপুর গ্রামের রিপন মিয়ার বাড়ি থেকে একটি শটগান উদ্ধার করেছে পুলিশ।

আহতরা হলেন গোরারাই গ্রামের আফজল মিয়ার ছেলে জমির, তোতা মিয়ার ছেলে হাবিবুর রহমান এবং হলিমপুরের ফজলু, মুফাচ্ছির, জগলুসহ ২০ জন।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার হলিমপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে মছনু মিয়া ও তার ছোটভাই রিপন মিয়ার মধ্যে সম্পদ নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। এ থেকেই সংঘর্ষের সূত্রপাত। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি একেএম নজরুল ইসলাম বলেন, দুই ভাইয়ের মধ্যে সম্পদ নিয়ে ঝামেলা চলছিল। এ থেকেই মারামারি হয়। অভিযান চালিয়ে রিপন মিয়ার বাড়ি থেকে একটি লাইসেন্সধারী শটগান উদ্ধার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page