September 7, 2026, 11:14 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

মৌলভীবাজারে ধর্ষণের পর হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মৌলভীবাজারে গণধর্ষণের পর হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৫ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোলায়মান এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মৌলভীবাজারের রাজনগর থানার ছিক্কা গ্রামের মজমিলের ছেলে আবারক মিয়া (২২) ও দক্ষিণ কাসিমপুরের মৃত হামদু মিয়ার ছেলে জয়নাল মিয়া (৪০)।

আদালতে মামলা পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাশ এবং আসামিপক্ষে অ্যাডভোকেট সানোয়ার হোসেন ও অ্যাডভোকেট বিল্লাল হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ মে বিকেল ৩টার দিকে ভুক্তভোগী রাশেদা বেগম (৩০) সিলেটের বালাগঞ্জের অইয়া গ্রাম থে‌কে ধান কেনার জন্য নগদ ৭০ হাজার টাকা নিয়ে মৌলভীবাজারের রাজনগরের উদ্দেশ্যে তার বাড়ি থেকে বের হন। পরে ওইদিন সন্ধ্যার পর ভুক্তভোগী বাড়িতে না যাওয়ায় তার বোন রায়শা বেগম মোবাইল ফোনে কল দিয়ে জানতে পারেন ভুক্তভোগী তার পরিচিত রাজনগর থানাধীন আবারক মিয়ার বাড়িতে যাচ্ছেন। এরপর থেকে ভুক্তভোগীর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজির দুই দিন পর রাজনগর থানাধীন মোবারকের বসতবাড়ির দক্ষিণ পার্শ্বের মাছু গাঙ্গে (খালে) মরদেহ পাওয়া যায়। এ ব্যাপারে ভুক্তভোগীর ভাই আব্দুল খালিদ বাদী হয়ে রাজনগর থানায় ২০১৮ সালের ২ জুন মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে গণধর্ষণের পর হত্যার বিষয়টি নিশ্চিত হয়ে চার্জশিট জমা দেয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাশ জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page