October 6, 2026, 4:01 pm
শিরোনামঃ
সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচননা করার আবেদন করলেন তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা রাশিয়ার সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র : ট্রাম্প ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের বেগমানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের উত্তর রহিমপুর গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে আবু সুফিয়ান (৫০) ও ফুলতলা চা বাগানের সুরেন্দ্র বুনার্জীর ছেলে নরসিংহ বুনার্জী (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ব্যবসায়ী আবু সুফিয়ান মোটরসাইকেল যোগে ফুলতলা থেকে কুলাউড়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের বেগমানপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই নিহত হন। সঙ্গে থাকা নরসিংহ বুনার্জী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। ঘটনার পর থেকে ট্রাক ফেলে ঘাতক চালক পালিয়ে যান। পুলিশ ট্রাকটি উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে আসে।

ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম সেলু ট্রাকের ধাক্কায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান । ঘটনার পর থেকে ঘাতক চালক পলাতক রয়েছেন।



Our Like Page