October 29, 2026, 11:56 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

মৌলভীবাজারে সৌদিফেরত স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করল স্বামী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জে শিল্পী আক্তার (২৩) নামে সৌদিফেরত স্ত্রীকে গলা কেটে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী। রোববার (৫ মে) বেলা ১১টার দিকে কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিল্পী আক্তারের স্বামী সফর আলী নারায়ণগঞ্জে রঙের কাজ করতেন। আর স্ত্রী শিল্পী আক্তার দালাল মারফত এজেন্সির মাধ্যমে সাড়ে তিন মাস আগে স্বামীর অনুমতি ছাড়াই সৌদি আরব গিয়েছিলেন। এ নিয়ে স্ত্রীকে দেশে ফিরে আনতে ওই দালালকে চাপ দেন সফর আলী। স্বামীর চাপে দালাল এজেন্সির মাধ্যমে টিকিটের টাকা পরিশোধ করে শিল্পী আক্তারকে দেশে নিয়ে আসার ব্যবস্থা করেন।

গতকাল শনিবার দেশে এসে স্বামীর বাড়িতে উঠেন শিল্পী আক্তার। স্বামীর বাড়িতে উঠার পর স্বামী সফর আলী জানতে পারেন তার স্ত্রী তিন মাসের গর্ভবতী। এ নিয়ে পার্শ্ববর্তী ওয়ার্ডের এক সদস্যের কাছে সফর আলী অভিযোগ নিয়ে গেলে ওই ওয়ার্ড সদস্য তা সমাধানের জন্য তাদেরকে পাঠান ৬নং ওয়ার্ডের সদস্য আব্দুল মতিনের কাছে। তবে শেষ পর্যন্ত আব্দুল মতিনের কাছে স্ত্রীর অভিযোগ নিয়ে সফর আলী যাননি বলে জানান আব্দুল মতিন।

আব্দুল মতিন জানান, তাদের মধ্যে কথা-কাটাকাটির জেরে রোববার বেলা ১১টার দিকে দা দিয়ে শিল্পী আক্তারকে গলা কেটে হত্যা করে সফর আলী।

শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান জানান, আসামি পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনা তদন্তের জন্য পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page