October 6, 2026, 7:39 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মৌলভীবাজার সদর উপজেলার দুর্লভপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও ৬ জন।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেরপুর সিএনজি মালিক সমিতির সভাপতি আবাস মিয়া (৭০) ও এক‌ই এলাকার মধু মিয়া (৬৫)। দুজনের বাড়ি সদর উপজেলার শেরপুর এলাকায়।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও সিলেট ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস শেরপুর যাওয়ার পথে দুর্লভপুর এলাকায় একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও ছয়জন আহত হন।



Our Like Page