October 21, 2026, 9:14 am
শিরোনামঃ
যশোরে নিজ বসত ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কি না : প্রধানমন্ত্রী বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে : আইনমন্ত্রী জাপানে উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ ; স্বাক্ষরিত হয়েছে চুক্তি পাবনায় ৮০০ ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন যুক্তরাষ্ট্রের মতো ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ইউরোপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহের নান্দাইলে বিএনপি-পুলিশ সংঘর্ষে ৩০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ময়মনসিংহের নান্দাইলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে এ সংঘর্ষ শুরু হয়। উপজেলা বিএনপি তাদের দলীয় কর্মসূচি পালনের সময় পুলিশের বাধায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে দলটির স্থানীয় নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনাও ঘটে।

নান্দাইল থানার ওসি মো. রাশেদুজ্জামান বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে অবরোধের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে ওঠার সময় নান্দাইল মাজার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এখন বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

আজকের বাংলা তারিখ

  • ২১শে অক্টোবর, ২০২৬
  • ৬ই কার্তিক, ১৪৩৩
  • ৯ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page