October 8, 2026, 1:34 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহের ভালুকার ২ শতাধিক প্রতিবন্ধী পেলো ঈদ উপহার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ময়মনসিংহের ভালুকার ভরাডোবা বাঘের বাজার এলাকায় উপজেলার অসহায় ও হতদরিদ্র দুই শতাধিক প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে।

মঙ্গলবার (২এপ্রিল) বিকেলে ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও মানবিক যুবলীগ নেতা শাহরিয়ার হক সজীবের ব্যক্তিগত উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও শতাধিক প্রতিবন্ধীদের মাঝে সেমাই চিনি চাল ডাল সহ প্রয়োজনীয় ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।

এসময় শাহরিয়ার হক সজীব জানান, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ধারাবাহিক ও মানবিক কর্মসূচির অংশ হিসেবে প্রতিবন্ধীদের মাঝে এই ঈদ উপহার বিতরন করছেন তিনি।
এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



Our Like Page