September 28, 2026, 2:42 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ময়মনসিংহে ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) লুৎফুন নাহারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তার।

দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বাড়াতে ‘সমন্বিত প্রচার কৌশল’ শীর্ষক গ্রুপ ওয়ার্কে ব্যস্ত ছিলেন। প্রত্যেকে নিজ দলের পক্ষ থেকে মাঠপর্যায়ের মাইকিং, উঠান বৈঠক, স্কুল-কলেজে সচেতনতামূলক সেশন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা এবং ইমাম ও পুরোহিতের মাধ্যমে ধর্মীয় উপদেশে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরার মতো উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন।

আলোচনায় বক্তারা বলেন, গ্রাম আদালতে আইনজীবীর প্রয়োজন নেই- এ বার্তা স্পষ্টভাবে প্রচার করা জরুরি, যাতে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী ভয় কিংবা ব্যয়ের চিন্তা না করে সহজেই আদালতের দ্বারস্থ হতে পারেন।

জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, মাত্র ২০ টাকা খরচে দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির যে সুযোগ গ্রাম আদালতে আছে, সেটি যদি জনগণের কাছে ঠিকমতো পৌঁছে দিতে পারলে মানুষ দ্রুত ও স্বল্পব্যয়ে ন্যায়বিচার পাবেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page