October 21, 2026, 9:14 am
শিরোনামঃ
যশোরে নিজ বসত ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কি না : প্রধানমন্ত্রী বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে : আইনমন্ত্রী জাপানে উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ ; স্বাক্ষরিত হয়েছে চুক্তি পাবনায় ৮০০ ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন যুক্তরাষ্ট্রের মতো ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ইউরোপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে পুলিশ-বিএনপি সংঘর্ষ ; মামলায় আসামি বিএনপির ২৬৫ নেতাকর্মী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের নান্দাইলে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে মামলা করেছে পুলিশ। একই ঘটনায় একজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে গ্রেফতার মো. আউয়ালকে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিয়া বাদী হয়ে ১১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে নান্দাইল থানায় মামলা দায়ের করেন।

নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. উবায়দুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অবরোধের সমর্থনে বিএনপি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ রাউন্ড শটগানের গুলি ও তিনটি টিয়ারসেল নিক্ষেপ করে। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। ওই ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ১৭ জন আহত হন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২১শে অক্টোবর, ২০২৬
  • ৬ই কার্তিক, ১৪৩৩
  • ৯ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page