September 7, 2026, 10:42 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে পূর্ব শত্রতার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ময়মনসিংহ নগরীতে পূর্ব শত্রতার জেরে ছুরিকাঘাতে হাসান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

শুক্রবার (২৪ মে) রাতে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় বিহারি ক্যাম্প এলাকার হাজী কাশেম আলী কলেজের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরীর পাটগুদাম বিহারী ক্যাম্পের বাসিন্দা প্রয়াত মাসুদ মিয়ার ছেলে মো. হাসান। নগরীর স্টেশন রোড এলাকায় তালা-চাবির কাজ করতেন তিনি।

শুক্রবার রাত ৯টার দিকে বিহারী ক্যাম্পের সামনে হাজী কাশেম আলী কলেজের পাশে আড্ডা দিচ্ছিলেন হাসান ও তার বন্ধুরা। রাত ৯টার দিকে হঠাৎ ৩০-৪০ জনের একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে উপর্যুপুরী হামলা করে। এতে হাসান, তার বন্ধু রোহিত আহমেদ ও মো. রাজাকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন৷ আহত রহিত ও রাজাকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা শঙ্কামুক্ত।

নিহতের বাড় ভাই মো. মুরাদ বলেন, বাসা থেকে বের হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার ভাইকে হত্যা করা হয়। তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। অহেতুক হত্যা করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলা নিয়ে বিরোধে হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। আসামি গ্রেফতারের পর প্রকৃত ঘটনা বলা যাবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page