November 20, 2026, 4:53 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে বন্যহাতির কবলে পড়ে কৃষক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের হালুয়াঘাটে বন্যহাতির আক্রমণে আলতাফ উদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) ভোরে ভুবনকুড়া ইউনিয়নের বানাই চিড়িঙ্গিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুবনকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সুরুজ আলী জানান, কৃষক আলতাফ ছেলেকে নিয়ে রাতে কাটা ধান পাহাড়া দিচ্ছিলেন। ভোরে ভারতীয় দিক থেকে বন্যহাতির পাল এসে ধান খাওয়া শুরু করলে বাবা-ছেলে মিলে হাতি তাড়ানোর চেষ্টা করেন। তবে হাতি তাদেরকে উল্টো তাড়া করে।

চেয়ারম্যান আরও জানান, এ সময় শুর দিয়ে পেঁচিয়ে আলতাফকে গুরুতর আহত করে চলে যায় হাতিল পাল। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page