September 7, 2026, 5:14 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশা চালকসহ ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।

বুধবার সকাল ৭ টায় ময়মনসিংহ-শেরপুর সড়কের কাকনি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার টেঙ্গুরিকান্দা বড়বাড়ি গ্রামের বাসিন্দা মৃত আব্বাস আলীর ছেলে অটোরিকশা চালক হারুন অর রশিদ (৪০) ও নলচাপড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে সোহেল মিয়া (২৮)।এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

তারাকান্দা থানার উপ-পরিদর্শক সজিব কুমার দাস জানান, জামালপুর জেলার বকশীগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জননী পরিবহণের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানে ঢুকে পড়ে। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page