September 6, 2026, 4:11 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে মাকে তালাক দেওয়ার জেরে বাবাকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় মাকে তালাক দেওয়ার জেরে বাবাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। সোমবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুল ইসলাম (৪৫) পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলেন।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামদ রুকনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের ভাতিজি সানজিদা খাতুন বলেন, আসাদুল চাচা পারিবারিক বিরোধে তার স্ত্রী নাজমা খাতুনকে তিন মাস আগে মৌখিক তালাক দেন। এই নিয়ে তিন ছেলের সঙ্গে আসাদুলের সঙ্গে বিরোধ চলে আসছিল। গতকাল রাত সাড়ে ৮টার দিকে বাড়ী সংলগ্ন মিলের বাজার থেকে বাড়ীতে আসছিলেন আসাদুল ইসলাম। ওই সময় পথিমধ্যে তার দুই ছেলেসহ ৮- ১০ জন মিলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।

ওসি মোহামদ রুকনুজ্জামান বলেন, মরদেহ এখনো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। আমার অফিসাররা ঘটনাস্থলে আছেন। আসামিদের দ্রুত গ্রেপ্তার করেতে অভিযান পরিচালনা করা হবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page