October 4, 2026, 9:23 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে সাঁতার কাটতে গিয়ে মাদরাসাছাত্রের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে মাছুম বিল্লাহ (১২) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ জুন) সকালে উপজেলার চড় ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মাছুম বিল্লাহ ওই এলাকার ছাইদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মাছুম বিল্লাহ ৫-৬ জন খেলার সঙ্গী নিয়ে সকালে চর ভাটিপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটছিল। একপর্যায়ে সে ডুব দিয়ে পানিতে নিখোঁজ হয়। পরে তার সঙ্গীরা টের পেয়ে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে বাড়িতে গিয়ে স্বজনদের খবর দেয়। এমন খবর পেয়ে স্বজনরা এসে এক ঘণ্টা চেষ্টার পর ব্রহ্মপুত্র থেকে মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করে।
গফরগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলামিন হোসাইন বলেন, আমরা মাত্রই পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।



Our Like Page